৩০ অক্টোবর ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে শিশুকন্যা ও বাবাকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় পাঁচ বছরের শিশু কন্যা ও তার বাবা নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার রামকৃষ্ণদী এলাকায়। একই ঘটনায় গুরুতর আহত বাবা গোলাপ হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় প্রতিবেশী সোহরাব হোসেনকে আটক করেছে।

নিহত শিশুটির নাম তোয়াবা আক্তার (৫)। তার বাবা গোলাপ হোসেন ও মেয়ে তোয়াবা আক্তারের বাড়ি উপজেলার লতব্বী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে মেয়ে তোয়াবাকে নিয়ে গোলাপ হোসেন রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কর্মরত জয়নাল মিয়ার সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে মুখোশধারী কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে শিশু তোয়াবাকেও কুপিয়ে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রেখে যায়। গোলাপ হোসেনকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন গোলাপ হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের স্বদেশ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তোয়াবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুটির নানি তাসলিমা জানান, প্রতিবেশী সোহরাব হোসেনের সঙ্গে গোলাপ হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। গোলাপ হোসেনের মা হাসু বেগম বলেন, প্রতিবেশী সোহরাবের পরিবারের সঙ্গে তার ছেলের জমিসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলছে। সোহরাবকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি মনে করেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ হোসেন অভিযোগ করেছিলেন, জমি নিয়ে বিরোধের জেরে সোহরাবের পাঠানো মুখোশধারীরা তাদের ওপর হামলা চালিয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ছয় দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু

১

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের মরদেহ গ্রামের পথে, চলছে দাফনের প্রস্তুতি

২

যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ

৩

নিজ বাসায় রহস্যজনক মৃত্যু বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তের

৪

৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী পরীক্ষার সুযোগ পাচ্ছেন ১ মাসের মধ্যে

৫

আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হলেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

৬

মাইলস্টোন কলেজের ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%

৭

অসহায় প্রাণীর সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রমিক আব্দুল খালেক

৮

চট্টগ্রামে এইচএসি পাশের হারে রেকর্ড ধস: জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৯২৯ জন

৯

শিশু অপহরণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

১০

জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন

১১

সিইসি-ইসি সচিবের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ জামায়াতের, লংমার্চের প্রস্তুতি

১২

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা, চাঁদপুরের ঘাটে ফিরল প্রাণচাঞ্চল্য

১৩

দুই মন্ত্রী পদত্যাগ না করলে কঠোর হুঁশিয়ারি নাহিদের

১৪

জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

১৫

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৫১

১৬

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র

১৭

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১৮

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিশ্ববাজারে আট মাসের মধ্যে সর্বোচ্চ দামে জ্বালানি তেল

২০