২ নভেম্বর ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

যশোর জেলার কেশবপুর উপজেলার মাগুরখালি গ্রামের একটি ধানক্ষেত থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উদ্ধার হওয়া নিহতরা হলেন মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তার স্ত্রী মাজেদা বেগম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী সন্ধ্যার দিকে কপির চারা রোপণের উদ্দেশ্যে মাঠে গিয়ে সেখানে মৃত ব্যক্তিদের দেখতে পান। তিনি তার ভাতিজা কুদ্দুসকে বিষয়টি জানান। পরবর্তীতে কেশবপুর থানা পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং নিহতদের পরিচয় শনাক্ত করে।

এখন পর্যন্ত প্রাথমিক তথ্যে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কিছু পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এবং পিবিআই কর্মকর্তা দেবব্রত হরিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রমে অংশ নেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় সাধারণ ছুটি।

১

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত: রাষ্ট্রপতি

২

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

৩

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

৪

পরিচালক নিশ্চিত করলেন মধুমিতাই ‘গুলশানের চামেলি’

৫

আফগানিস্তানের শিরোপা জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে

৬

দীপিকার বাড়িতে মধ্যরাতে ভূত!

৭

ছেলের এইচএসসি পাসের খুশির খবর ফেসবুকে পোস্ট, বাবার ছাত্রদল কমিটি বিলুপ্ত

৮

জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী

৯

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার

১০

১৫ মাস কাজ করিয়ে বেতন বকেয়া, তারপর অব্যাহতি

১১

তিন বউ ছাড়া ৩০ বছরে কিছুই দেয়নি কাঞ্চন

১২

বাংলাদেশের ৫ গোল হজম দক্ষিণ কোরিয়ার বিপক্ষে

১৩

ভারত উড়ে গেল সেইফার্ট-ফিলিপসের ঝড়ে

১৪

লক্ষ্মীপুরে নিজের মোটরসাইকেল ফেরত চাইতেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৫

অক্টোবরে ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স

১৬

আদনান আজিজের হঠাৎ চুমু অপু বিশ্বাসকে

১৭

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

১৯

খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 

২০