২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুন্ডে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন রাব্বি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যেও সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার রফিকুল ইসলাম রাব্বি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন। দুটি হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লিখে তিনি এই সাফল্য অর্জন করেছেন।

২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাত হারানোর পরও রাব্বির পড়ালেখা বন্ধ হয়নি। ধীরে ধীরে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করে তিনি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। বোর্ডের সামগ্রিক ফলাফল হ্রাস পাওয়ার পরিস্থিতিতে তাঁর এই অর্জন এলাকাবাসীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।

সোমবার বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম তাঁর কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে রাব্বিকে ফুলের গুলদস্তা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা করেন। ইউএনও ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য সার্বিক সরকারি সহযোগিতা এবং বসবাসের জন্য খাসজমিতে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত রাব্বি বলেন, তিনি বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

চট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলি কেনাবেচার সময় ডিবি'র জালে আটক ১

২

ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

৩

ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ

৪

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

৫

সীতাকুন্ডে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন রাব্বি

৬

দুই মাসে ৪৭৫ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

৭

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় সাধারণ ছুটি।

৮

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত: রাষ্ট্রপতি

৯

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

১০

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

১১

পরিচালক নিশ্চিত করলেন মধুমিতাই ‘গুলশানের চামেলি’

১২

আফগানিস্তানের শিরোপা জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে

১৩

দীপিকার বাড়িতে মধ্যরাতে ভূত!

১৪

ছেলের এইচএসসি পাসের খুশির খবর ফেসবুকে পোস্ট, বাবার ছাত্রদল কমিটি বিলুপ্ত

১৫

জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী

১৬

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার

১৭

১৫ মাস কাজ করিয়ে বেতন বকেয়া, তারপর অব্যাহতি

১৮

তিন বউ ছাড়া ৩০ বছরে কিছুই দেয়নি কাঞ্চন

১৯

বাংলাদেশের ৫ গোল হজম দক্ষিণ কোরিয়ার বিপক্ষে

২০