
নেত্রকোনার মদন পৌরশহরে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা মাদক সেবন করছিলেন। সোমবার রাতে মদন পৌরসভার সওদাগরপাড়া এলাকার বালুর মাঠে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মদন থানার উপপরিদর্শক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় চারজনকে হাতেনাতে মাদক সেবনের অবস্থায় গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন ব্যক্তি পালিয়ে যায়।গ্রেপ্তারকৃতরা হলেন- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারি আকন্দ হীরা (২৯), যিনি মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক; মদন দক্ষিণপাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবীর (৩২); কাইকুড়িয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০); এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবদ্দার গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, চারজনকে মাদক সেবনের অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন