১৭ অক্টোবর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকার সঙ্গে সৌদি আরবের রিয়াদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বলেছে যে সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) একটি বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই তথ্য জানিয়েছে। এর আগে, সংস্থাটি ঢাকার সঙ্গে রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল। নতুন বিজ্ঞপ্তিতে রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে ২১ অক্টোবর থেকে। তবে এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ামাত্র সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকার সঙ্গে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এই দুই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজের চলাচল রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ফ্লাইটের সর্বশেষ সময়সূচি, টিকিট এবং বুকিংসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মানের প্রস্তুতির তাগিদ

১

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২

সফিপুরে ইবনে সিনার ছয়তলা ভবনে আগুন

৩

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন

৪

সফিপুরে ইবনে সিনার কারখানার আগুন নিয়ন্ত্রণে

৫

ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে জবির বাসে নতুন রাউটার স্থাপন

৬

গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি

৭

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ‘হাস্যকর’: বিমানমন্ত্রী

৮

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে মুক্তির নির্দেশ আদালতের

৯

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’  পেলেন অধ্যাপক ইউনূস

১১

শীত নিয়ে নতুন বার্তা

১২

জলবায়ু পরিবর্তনে দ. এশিয়ার ৪ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে: জাতিসংঘ

১৩

রাষ্ট্রদ্রোহের মামলা: সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে

১৪

মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

১৫

অপতথ্য ও অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর

১৬

ফেরদৌস আহমেদ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৬৭ জন

১৭

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি

১৮

আর্জেন্টিনার পতাকার রঙের আদলে মেসির নামে ফুল ও পাপড়ি

১৯

ইস্তাম্বুলবাসী ৮০ বছরে ভয়াবহ বন্যা দেখল: ঝরল ৪ প্রাণ

২০