১০ নভেম্বর ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

লক্ষীছড়ি জোনের উদ্যোগে বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের জন্য প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের আয়োজনে বার্মাছড়ি আর্মি ক্যাম্পে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার, ৯ নভেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম, সহকারী ত্রিপণ চাকমা এবং বার্মাছড়ি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণে বার্মাছড়ি ইউনিয়নের প্রান্তিক খামারিগণ অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির মৃত্যুহার হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ: ৯৮ রানে গুঁড়িয়ে টাইগারদের দাপুটে জয়

১

দেউলিয়ার পথে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা ঋণ

২

মেসি ২০২৭ সালে আর্জেন্টিনায় খেলবেন!

৩

নন্দিনীর দিওয়ালি উদযাপন রাজবীরের ছবি বুকে আগলে

৪

শিরোপার হাসি বিশ্বকাপ মাতানো গোলরক্ষকের মুখে

৫

তিন দিনেই তটিনীর ‘মন দুনিয়া’র ভিউ কোটি পার

৬

বান্দরবানের দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই

৭

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

৮

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

৯

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

১০

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১১

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

১২

স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে

১৩

বার্সা মেসি-রোনালদোরা যা পারেননি তা-ই করে দেখাল

১৪

ক্যাটরিনা-ভিকি দীপাবলিতে ছেলেকে প্রকাশ্যে আনলেন

১৫

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

১৬

সময়মতো সংসদে বিল না পাঠানোয় মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার।

১৭

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

১৮

এবার মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৯

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

২০