১৩ নভেম্বর ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

তথ্য অধিকার আইন বাস্তবায়ন এবং দেশের গণতান্ত্রিক চর্চা জোরদারে তথ্য কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। সরকার বা কোনো বিশেষ পক্ষের স্বার্থে কমিশন কাজ করবে না উল্লেখ করে তিনি বলেন, সংগঠনটি সর্বদা নিরপেক্ষ থাকবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশন ভবনের সম্মেলনকক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদকর্মীদের উপস্থিতিতে কমিশনের স্বাধীন পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের জন্য কমিশনের দরজা সবসময় উন্মুক্ত থাকবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কমিশনকে কাম্য অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে বিশ্বাস করেন তিনি।

কর্মসংকট ও জনবলের বিষয়টিও এই সম্মেলনে তুলে ধরা হয়। ১৫ তলা বিশিষ্ট কমিশন ভবনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে। সীমিত জনবলেই চলছে কমিশনের কার্যক্রম।

মানুষের কাছে তথ্য কমিশনকে আরও কাছাকাছি ও কার্যকর করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধান তথ্য কমিশনার। এর আওতায় তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ পালন করা হবে। একই উদ্যোগ স্কুল-কলেজ পর্যায়েও নেওয়া হবে।

দুই বছরে জমা হওয়া ৯১৭টি অভিযোগের মধ্যে ৯৫টির শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হতে পারে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ২০০টিরও বেশি নতুন অভিযোগ জমা পড়েছে। কর্মপরিকল্পনার আওতায় সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি বরাদ্দ ও বৈদেশিক অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং বিষয়টি উপাচার্যদের অবগত করতে চিঠি পাঠানো হয়েছে।

১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি বলেও মনে করেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। এই সীমাবদ্ধতা কাটানোয় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে অন্য তথ্য কমিশনার এস এম মাহফুজুর রহমান বলেন, মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির বিস্তারের সাথে ভুয়া ও অপতথ্যের ঝুঁকি বাড়ছে, যা মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। অন্য তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন জানান, প্রায় দুই বছর কমিশন কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক কাজ জমে ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় ১০০ দিনের কর্মপরিকল্পনায় কাজ শুরু হয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

১

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

২

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

৩

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

৪

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

৬

শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

৭

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

৮

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৯

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

১০

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

১১

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প

১২

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

১৪

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৫

সবাইকে নিয়ে বিএনপি একটি উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

১৭

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৮

মজুরি-ন্যায্য দাবিতে আপস নয়: শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

১৯

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০