১৫ নভেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

খাদ্য মন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বর্তমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই বিষয়টি তুলে ধরেন।

মন্ত্রী জানান, খাদ্য নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি, মোবাইল ল্যাবে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই পরীক্ষার ভিত্তিতে অনিয়মের ঘটনায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

তবে শুধু আইন প্রয়োগ ও জরিমানার মাধ্যমে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা কঠিন বলে খাদ্যমন্ত্রী মন্তব্য করেছেন। এর জন্য সাধারণ মানুষের মধ্যে নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন। খাদ্যে ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়টি বিবেচনার জন্য তিনি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট আইনের প্রস্তাব পাঠালে তা যাচাই-বাছাই করে যুগোপযোগী ও জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হবে।

সংসদে ময়মনসিংহ-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের একটি সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যপণ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান ও দূষক শনাক্তকরণে পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষাগারের যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নীত করা হলে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে।

খাদ্যমন্ত্রী আরও জানান, শিশুদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং নারীদের নিয়ে সভা-সমাবেশের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: সংসদীয় কমিটিকে স্বরাষ্ট্রমন্ত্রী

১

তাওহিদ-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

২

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৩

আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত

৪

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

৫

১১ দলের ঢাকা-সিলেট লং মার্চ স্থগিত

৬

কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ

৭

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি

৮

আমার স্বামী নির্দোষ, উনার মোবাইল হ্যাক হয়েছিল:এসপি জাহাংগীরের স্ত্রী

৯

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

১০

স্মৃতিতে শচীন: ৪৯ বছর আগলে রেখেছেন শৈশবের ব্যাট

১১

অনন্যা পাণ্ডে শুধু বিয়েই নয়, মা-ও হতে চান

১২

হামজা-ফারহানদের যে ভুলে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ

১৩

রুনা লায়লা স্বর্ণের গিটার উপহার পেলেন

১৪

জেবা জান্নাত ও সিয়ামের দীর্ঘ বন্ধুত্ব রূপ নিল ভালোবাসায়

১৫

সাংবাদিক মনিরের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৬

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

১৮

ইয়ামাল স্পেন-ইংল্যান্ড মহারণে আইকনিক জার্সি গায়ে জড়াচ্ছেন

১৯

ভারত শেষ ওয়ানডেতে ২০৯ রানে গুটিয়ে গেলে

২০