
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমানে গরু-মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয়। স্বতন্ত্র এই সংসদ সদস্য শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, তার এলাকায় চাঁদাবাজি হয় তাহলে তিনি কাউকে চেনেন না, তিনি তার বিরুদ্ধে রাজপথে দাঁড়াবেন। তিনি আরও বলেন, তার কোনো আত্মীয় নাই, যাকে সার ডিলারশিপ দিতে হবে, যাকে রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে, যাকে চাঁদা দিয়া আপনাদের ব্যবসা করতে হবে।
স্বতন্ত্র এই সংসদ সদস্য আরও বলেন, তার কোনো কর্মীর বিষয়ে যেকোনো অভিযোগ থাকলে নাম-পরিচয় গোপন রেখে লিখিতভাবে তাকে জানানো হলে তিনি ব্যবস্থা নেবেন। তিনি বলেন, আমার কোনো কর্মী যদি আমার কোনো ভোটারের সঙ্গে একটুও বেয়াদবি করে, আমার ওই কর্মীর নাম আমার কাছে জমা দেবেন, বাকি ব্যবস্থাটা আমি করব।
এছাড়া স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যা সমাধান করবে, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখবে।… আমাদের এমন দুর্ভাগ্য, ৮০-৯০ টাকা কেজির নিচে সবজি নাই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?
বাংলাদেশ জার্নাল/সিএম
মন্তব্য করুন