২০ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু

দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটাবেন। একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কাজে বন্ধ থাকা হবে। ছুটির আগে গতকাল সোমবার (১৯ অক্টোবর) ছিল শেষ কর্মদিবস।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার ছিল কর্মদিবস। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনেও সরকারি ছুটি ঘোষণা করা হয়, ফলে তিন দিনের পূজার ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে পাঁচ দিনের ছুটি তৈরি হয়।

এছাড়া, গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ ছুটির কারণে গত ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করা যাবে।

তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সাথে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির প্রযোজ্য হবে না। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও এই ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ইয়াবা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩

১

নির্বাচন অফিসের ওয়েবসাইটে পুরোনো ছবি, যোগাযোগের পর অপসারণ

২

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

৩

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

৪

লালপুরে গাঁজা গাছসহ একজন আটক

৫

ফরিদপুরে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

৬

মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বেকারত্ব কমাতে অর্থনৈতিক সংস্কার জরুরি: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

৭

শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ দাবি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৮

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

৯

প্রকৃতি-সংস্কৃতির মেলবন্ধনে ৯ বছর পর কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল

১০

রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ 

১১

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন বৃহস্পতিবার

১২

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

১৩

পাংশায় মসজিদসংলগ্ন মার্কেট নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

কুমিল্লায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী লাইনে চলাচল বন্ধ

১৫

গ্যাসের দাম বাড়ার খুশিতে পাঞ্জাবিতে ছাড়, নবীন ফ্যাশনকে জরিমানা

১৬

মিষ্টির আসনে উপনির্বাচনে এমপিদের স্বাক্ষর যাচাইয়ে সংসদ সচিবালয়কে ইসির চিঠি

১৭

শিক্ষকদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি ও বিভাগীয় মামলা প্রত্যাহারের দাবি

১৮

বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ

১৯

মিরিঞ্জা পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়

২০