১৯ অক্টোবর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুরে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে তমিজ জনকল্যাণ পাঠাগার। শিক্ষার্থীদের মেধা ও সাফল্য স্বীকার করত এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ অনুষ্ঠানে হিরণপুর উচ্চ বিদ্যালয়, তেনুয়া ভূগী জাওয়ানি উচ্চ বিদ্যালয় ও বাইজা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

তমিজ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আবদুল আজিজের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরণপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান ও হাসেন আলী, হিরণপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ারুল ইসলাম রাসেল, পাঠাগার আন্দোলন ময়মনসিংহের সংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, শাহবাজপুর বাজারের পল্লী চিকিৎসক ডা. শ্রী বিজয় দেবনাথ, পাঠাগারের সদস্য মো. আবদুর রহিম সরকার, সাধারণ সম্পাদক মো. আতাউজ্জামান রিপন, কোষাধ্যক্ষ মো. রিয়াদুল ইসলাম সজিব, সদস্য মো. রাজিব সরকার ও মো. মিজান এবং পাঠাগার পরিচালক মো. রিয়াদুল ইসলাম সুমন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এই ধরনের সংবর্ধনা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী ও উৎসাহিত হবে এবং অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও আলোকিত মানুষ হিসেবে গড়তে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়। তমিজ জনকল্যাণ পাঠাগারের পক্ষ থেকে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রকাশ্যে এল গোপন নথির তথ্য

১

দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে

২

রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক

৩

১৬ হাজারের বেশি পুলিশি নিরাপত্তায় ঢাকায় প্রতিমা বিসর্জন

৪

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন

৫

গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস

৬

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

৭

সেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেলেন হাসিনা আনছার

৮

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৯

রাজবাড়ীতে ২৩ অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অনুদান

১০

নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

১১

ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

১২

আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার

১৩

গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কা, দুই দিন পর শাওনের মৃত্যু

১৪

শ্রমিক নেতা ইয়াকুব আলীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

১৫

পৌনে সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার শিশু নিহত

১৬

টঙ্গীতে ‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ’, একই পরিবারের ৩ জন দগ্ধ

১৭

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

১৮

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৯

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

২০