২৬ অক্টোবর ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাইয়ে শেখ হাসিনার ছবি সরানো সেই জাবি অধ্যাপক হলেন পিএসসির সদস্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সইকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে জনস্বার্থে বিপিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—দুটির যেটি আগে ঘটে, সেটি পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

নিযুক্ত সদস্য ড. শামীমা সুলতানা মুঠোফোনে কথা বলতে গিয়ে রাষ্ট্রীয় গুরুত্বের এই পদে আস্থা রেখে নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ন্যায়সঙ্গত মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা কায়ম রেখে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবেন।

স্মরণীয়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ড. শামীমা সুলতানা সুদৃৢ নৈতিক অবস্থান নেয়া ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন। এই পদক্ষেপটি আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টি করেছিল এবং শিক্ষক সমাজে সাহসিকতার একটি নজির স্থাপন করেছিল বলে মনে করা হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর সানীর স্নেহের আলিঙ্গন পরীমণির জন্মদিনে

১

হবিগঞ্জে ভুয়া চিকিৎসক সন্দেহে একজন আটক

২

নগদের মাধ্যমে নভোএয়ারের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

৩

মেয়ের স্ট্যাটাসের কারণে বাবা কে পিটিয়ে হত্যা: প্রধান আসামী তুহিনের জামিন নামঞ্জুর

৪

সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪ ও উচ্চকক্ষ ৬ বছর করার প্রস্তাব

৫

এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু

৬

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

৭

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আইবিসির

৮

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

৯

জুলাইয়ে শেখ হাসিনার ছবি সরানো সেই জাবি অধ্যাপক হলেন পিএসসির সদস্য

১০

তানজিন তিশার বিরুদ্ধে মামলা: অধিকতর তদন্ত করবে সিআইডি

১১

সোমবার থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস

১২

‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন

১৩

ইরান যুদ্ধ ও মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে তুলোধুনো করলেন ওবামা

১৪

বাংলাদেশ হারল পর্তুগালের কাছে

১৫

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, পরিবার নিয়ে গাজীপুর ছাড়লেন রুমি

১৬

বিচ্ছেদের গুজব উড়িয়ে নতুন সিনেমার খবর দিলেন ফারুকী

১৭

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

১৮

দেশের ধনী পরিবারের শিশুদের রক্তে সিসা বেশি, ঝুঁকিতে মেধা ও বিকাশ

১৯

পিএইচপি ত্রুটি: সাইবার হামলার শিকার জনতা ব্যাংক

২০