২৬ অক্টোবর ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর অজ্ঞাত একটি ট্রাকের চাপায় পুইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী রবিন হাসান (২০) নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয় পুইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে কালুখালীর দিকে যাচ্ছিলেন। বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তার মৃত্যুর খবর জানা যায়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক কুমার দাস বলেন, সন্ধ্যার পর রবিন নামে এক শিক্ষার্থীকে দুর্ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালে আনার কথা ছিল। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে জানতে পেরেছি, রবিন মারা গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর সানীর স্নেহের আলিঙ্গন পরীমণির জন্মদিনে

১

হবিগঞ্জে ভুয়া চিকিৎসক সন্দেহে একজন আটক

২

নগদের মাধ্যমে নভোএয়ারের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

৩

মেয়ের স্ট্যাটাসের কারণে বাবা কে পিটিয়ে হত্যা: প্রধান আসামী তুহিনের জামিন নামঞ্জুর

৪

সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪ ও উচ্চকক্ষ ৬ বছর করার প্রস্তাব

৫

এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু

৬

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

৭

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আইবিসির

৮

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

৯

জুলাইয়ে শেখ হাসিনার ছবি সরানো সেই জাবি অধ্যাপক হলেন পিএসসির সদস্য

১০

তানজিন তিশার বিরুদ্ধে মামলা: অধিকতর তদন্ত করবে সিআইডি

১১

সোমবার থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস

১২

‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন

১৩

ইরান যুদ্ধ ও মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে তুলোধুনো করলেন ওবামা

১৪

বাংলাদেশ হারল পর্তুগালের কাছে

১৫

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, পরিবার নিয়ে গাজীপুর ছাড়লেন রুমি

১৬

বিচ্ছেদের গুজব উড়িয়ে নতুন সিনেমার খবর দিলেন ফারুকী

১৭

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

১৮

দেশের ধনী পরিবারের শিশুদের রক্তে সিসা বেশি, ঝুঁকিতে মেধা ও বিকাশ

১৯

পিএইচপি ত্রুটি: সাইবার হামলার শিকার জনতা ব্যাংক

২০