admin
১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। সোমবার (১২ অক্টোবর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার কারণে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এর ফলে সৌদি আরবে যাতায়াতকারী বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

গত শনিবার থেকে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি রিয়াদের সঙ্গে ঢাকার আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মানের প্রস্তুতির তাগিদ

১

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২

সফিপুরে ইবনে সিনার ছয়তলা ভবনে আগুন

৩

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন

৪

সফিপুরে ইবনে সিনার কারখানার আগুন নিয়ন্ত্রণে

৫

ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে জবির বাসে নতুন রাউটার স্থাপন

৬

গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি

৭

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ‘হাস্যকর’: বিমানমন্ত্রী

৮

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে মুক্তির নির্দেশ আদালতের

৯

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’  পেলেন অধ্যাপক ইউনূস

১১

শীত নিয়ে নতুন বার্তা

১২

জলবায়ু পরিবর্তনে দ. এশিয়ার ৪ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে: জাতিসংঘ

১৩

রাষ্ট্রদ্রোহের মামলা: সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে

১৪

মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

১৫

অপতথ্য ও অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর

১৬

ফেরদৌস আহমেদ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৬৭ জন

১৭

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি

১৮

আর্জেন্টিনার পতাকার রঙের আদলে মেসির নামে ফুল ও পাপড়ি

১৯

ইস্তাম্বুলবাসী ৮০ বছরে ভয়াবহ বন্যা দেখল: ঝরল ৪ প্রাণ

২০